দক্ষিণি স্টাইলে মাস্টার পোটাটো সালাদ - The News Lion

দক্ষিণি স্টাইলে মাস্টার পোটাটো সালাদ

 



দি নিউজ লায়নঃ  

উপকরণ-১ 

আদা- ১ টেবিল চামচ

লেবুর রস- ১ চা চামচ 

দই- ২ টেবিল চামচ 

গুঁড়ো দুধ- ১ চা চামচ 

সরষের গুঁড়ো- আধ চা চামচ 

গোল মরিচের গুঁড়ো- ১ চিমটি    


উপকরণ-২ 

পালং শাক কুচি- ১ কাপ 

খোসাসহ সেদ্ধ আলু- ২ কাপ 

লবণ- স্বাদ অনুযায়ী  


প্রণালীঃ  

উপকরণ-১ এর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে অল্প ঠাণ্ডা করুন। একটি পাত্রে ঠাণ্ডা জল নিয়ে পালং শাক ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে আরেকটি পাত্রে রেখে দিন ১৫ মিনিট। সেদ্ধ আলু চামচ দিয়ে থেঁতো করে ফ্রিজে রাখুন ১০ মিনিট। ফ্রিজ থেকে বের করে পালং শাকের পাত্রে দিয়ে দিন আলু। স্বাদ মতো লবণ দিন। উপকরণ-২ এর ড্রেসিং আলু ও পালং শাকে দিয়ে ভালো করে মেশান। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর আলুর সালাদ। দুপুরে কিংবা রাতের মেন্যুতেও রাখতে পারেন মজাদার এই সালাদ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.