আমার থেকে প্রেমিকার অর্জনের খাতা ভারী, রণবীর - The News Lion

আমার থেকে প্রেমিকার অর্জনের খাতা ভারী, রণবীর

 


দি নিউজ লায়নঃ   দীর্ঘদিন ধরে রণবীর কাপুর ও আলিয়া ভাট কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা জানতে আগ্রহী ভক্তকুল। বাস্তবের এ লাভ বার্ডকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রোমান্স করতে দেখা যাবে। সূত্রের খবর, রণবীর কাপুর বলেছেন, যখন প্রেমিকা আলিয়া ভাটের অর্জনের সঙ্গে নিজের অর্জনের তুলনা করেন, তখন নিজেকে তাঁর কম সফল মনে হয়। রণবীরের দাবি, আলিয়ার অর্জনের খাতা ভারী। 


শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, এমন প্রশ্ন করা হলে অবশ্য কৌশলী উত্তর দেন রণবীর কাপুর। তবে ইঙ্গিত দেন, মহামারি শুরু না হলে হয়তো জীবনটা অন্যরকম হতো। ‘খুব শিগগিরই আমার জীবনের লক্ষ্যে একটি টিক মার্ক দিতে চাই,’ বলেন রণবীর।  কিছুদিন আগে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী হতে মুম্বাইয়ের বান্দ্রায় আরো একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। 


 মুম্বাইয়ের বাস্তু পালি হিল কমপ্লেক্সের পঞ্চম তলায় দুই হাজার ৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। এ অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। আর এই ফ্ল্যাট কিনতে আলিয়ার ব্যয় হয়েছে ৩২ কোটি টাকা। ঘটনাচক্রে, এই অ্যাপার্টমেন্টটি কাপুর পরিবারের কৃষ্ণ রাজ বাংলোর নিকটবর্তী।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.