বড়দিনে অভিনব কায়দায় বঙ্গ ধ্বনি যাত্রা তৃণমূলের - The News Lion

বড়দিনে অভিনব কায়দায় বঙ্গ ধ্বনি যাত্রা তৃণমূলের



দি নিউজ লায়নঃ   বড়দিনে একেবারে অভিনব কায়দায় জনসংযোগ সারলো তৃণমূল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল কর্মীদের দেখা গেল সান্তাক্লজের বেশে। এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ, সরকারি প্রকল্পের ব্যাপারে খোঁজখবর দেওয়া, 10 বছরের রাজ‍্য সরকারের রিপোর্ট কার্ড তুলে দেওয়া সবই হলো একেবারে অভিনব কায়দায়। সান্তাক্লজ তার ঝুলি থেকে লজেন্স, ক্যাডবেরি উপহার হিসেবে তুলে দিলেন শিশুদের হাতে। 


কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতি অসিত ব্যানার্জী জানান, এদিন রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্বন্ধে সাধারন মানুষদের যেমন জানানো হয় পাশাপাশি এদিন রাজ্যসরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বদরু আলম মল্লিক,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুরাইয়া খাতুন,পঞ্চায়েত সমিতির সবাপতি তপন ঘোড়া সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 


এ প্রসঙ্গে তারা জানান সারা বছরই রাজনীতি রয়েছে বড়দিন একটি বিশেষ উৎসবের দিন তাই এই দিনটিতে সাধারণ মানুষের কাছে অন্যরকমভাবে পৌঁছানোর চেষ্টা করলেন তারা একই সঙ্গে রাজ্যের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে যেমন তুলে ধরলেন তেমনই বিশেষ দিনে বিশেষ উৎসবকে সামনে রেখে অভিনব প্রচার চালানো হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.