পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ও কেশপুর ব্লক জুড়ে হাতির তান্ডব
দি নিউজ লায়নঃ বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত।ইতিমধ্যেই বনদপ্তর সূত্র অনুযায়ী কেশপুর ব্লক ও শালবনি ব্লক জুড়ে রয়েছে হাতির পাল। ইতিমধ্যেই ওই দুই ব্লকের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।অন্যদিকে তৎপর রয়েছে বনদপ্তর।
কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের বন্যা জঙ্গল থেকে একটি দলছুট হাতি খাবারের সন্ধানে সোমবার ভোরে লোকালয়ে চলে আসে, এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় কেশপুর ব্লকের মোচারা গ্রামে।খাবারের সন্ধানে মোচরা গ্রামের বাসিন্দা সুজিত পাত্রের বাড়িতে রীতিমতো হামলা চালায় ওই দলছুট হাতি। তার গোডাউনের শাটার ভেঙে চাল গম সব খেয়ে যায় ওই দলছুট হাতিটি।রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে।অন্যদিকে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কার্যত মাথায় হাত পড়ে যায় সুজিত পাত্রের। ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে তিনি।
এছাড়াও শালবনি ব্লকের গোদাপিয়াশাল, জামিরগোট সহ বিভিন্ন গ্রামে গিয়ে হাতির দল মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি করছে। সেই সঙ্গে আনন্দপুর থানার তেঘরি অঞ্চলের প্রচুর ফসলের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে একদিকে হাতির হামলা অন্যদিকে প্রচন্ড শীত যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

Post a Comment