বড় দিনের বড় উপহার নতুন ঘর পেলেন দুঃস্থ মানুষরা - The News Lion

বড় দিনের বড় উপহার নতুন ঘর পেলেন দুঃস্থ মানুষরা



দি নিউজ লায়নঃ  আজ ওদের কাছে বড়দিনের উপহার সব থেকে বড় উপহার। জীবনের বড় উপহার পেলেন তারা রাজ্যের প্রকল্প গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে এবং কিছু অর্থ রানাঘাট পৌরসভার সাহায্যে ।মাথা গোঁজার জন্য বাসস্থান পেলেন আজ। তাদের হাতে চাবি ও কাগজ তুলেদেন পৌর প্রশাসক পার্থসরথি চট্টোপাধ্যায় প্রশাসক সদস্য পবিত্র ব্রহ্ম, কোষল দেব বন্দ্যোপাধ্যায় , অসিত দত্ত সহ বিশিষ্ট বেক্তিগণ।


রানাঘাট জাতীয় সড়কে সম্প্রসারণের জন্য তাদের বাড়ি ভাঙা পড়ছে।আর  যেহেতু তারা দিন আনে দিন খাই দুঃস্থ মানুষের বাস তারা 30 / 40 বছর বাস করলেও সরকারী জমির ওপর বসবাস করছিলেন। তাদের মধ্যে 24 টি পরিবার অসহায় অবস্থায় পরার ফলে তারা কি করবে ভেবে পাচ্ছিল না অবশেষে ওই দুঃস্থ পরিবারের কথা চিন্তা করে গীতাঞ্জলি আবাসন প্রকল্পের মাধ্যমে তাদের কে ঘর করে দেওয়া হলো।


 দশ নম্বর ওয়ার্ডে তাদের ঘর তৌরি করে দেওয়া হয়েছে।স্থানীয় কাউন্সিলর কোশল দেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাটের পৌরপ্রশাসক পার্থ সারথি চট্টোপাধ্যায় এর সহায়তায় তারা আজ বড় দিনে বড় উপহার পেলেন। তাদের হাতে কাগজ তুলে দেওয়া হলো। আজ থেকে তারা বিনামূল্যে ওই বাড়ির মালিকানা পেলেন। এমন উপহার পেয়ে তারা খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.