কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ এর সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এআইডিএস ও সংগঠনের বিক্ষোভ মিছিল
দি নিউজ লায়নঃ কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন ও বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির বুকে কৃষকদের যে ঐতিহাসিক আন্দোলন চলছে তার প্রতি সংহতি জানিয়ে এবং আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার সংগ্রামী কৃষক সংগঠনগুলির যৌথ আহ্বানে ভারত বনধ এর সমর্থনে, খড়্গপুরের ইন্দা পুরাতানবাজার ও কৌশল্যা সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এআইডিএসও- র মিছিল সহ কুশপুত্তলিকা দাহ ও প্রতিলিপি পোড়ানো হয়।
উপস্থিত ছিলেন এ আই ডি এস ও-'র প্রাক্তন কেন্দ্রীয় সংগঠক, বর্তমান এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির খড়্গপুর লোকাল কমিটির সম্পাদক সুরঞ্জন মহাপাত্র এবং এ আই ডি এস ও-'র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর পাতর। কুশপুত্তলিকা ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন ভাস্কর পাতর। সুরঞ্জন মহাপাত্র বলেন Bjp গোটা দেশকে বিক্রি করার ঠিকা নিয়ে নিয়েছে তাই আম্বানি ,আদনিদের সাথে নীতি নিয়োগ করছে,একে প্রতিহত করতে ৮ই ডিসেম্বর ধর্মঘট সফল করতে হবে।
ভাস্কর পাতর বলেন শিক্ষা কে যদি সর্বজনীন করে তুলতে হয় তাহলে সাধারণ মানুষের অর্থ নৈতিক সচ্ছলতা দরকার এবং ছাত্রদের কাজ শুধু পড়াশোনা করা নয় পড়াশোনার সাথে সাথে সমাজের প্রগতির কাজ করা উচিত ।তাই আমরা কৃষকদের এই আন্দোলনকে সংহতি জানিয়েছি এবং ৮ই ডিসেম্বরের ধর্মঘটকে সফল করার জন্য আবেদন জানাচ্ছি।

Post a Comment