আজ আপনাদের জন্য রইল লেবুপাতা দিয়ে মাংসের কোরমা
দি নিউজ লায়ন;
উপকরণ
খাসির মাংসঃ ১ কেজি
তেলঃ ১ কাপ
পেঁয়াজ কুচিঃ ২ কাপ
মেথিঃ ১ চা চামচ
আদা বাটাঃ ১ চা চামচ
রসুন বাটাঃ ১ চা চামচ
এলাচঃ ৫ টা
দারুচিনিঃ ৪ টা (মাঝারি)
লবণঃ পরিমাণমতো
জলঃ ১ লিটার
কাঁচালঙ্কাঃ ১০ টা
লেবুপাতাঃ ৫ টা
প্রণালি
গরম তেলে মেথি হালকা করে ভাজুন। এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন। একটু কষে গেলে মাংস ও জল ঢেলে দিন। মৃদু আঁচে ৪০ মিনিট ধরে মাংস গলান। মাংস গলে গেলে নামানোর পাঁচ মিনিট আগে কাঁচালঙ্কা, লেবুপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল লেবুপাতা দিয়ে খাসির মাংসের কোরমা।

Post a Comment