প্রথমদিনেই জেলায় ৪০০০প্রথম সারির করোনাযোদ্ধাদের দেওয়া হবে ভ্যাকসিন - The News Lion

প্রথমদিনেই জেলায় ৪০০০প্রথম সারির করোনাযোদ্ধাদের দেওয়া হবে ভ্যাকসিন



দি নিউজ লায়নঃ      প্রথমদিনেই জেলায় ৪০০০প্রথম সারির করোনাযোদ্ধাদের দেওয়া হবে ভ্যাকসিন। পরিকাঠামো ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষন দিয়ে ১০০শতাংশ প্রস্তুত থাকছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর। ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি রিপোর্ট স্বাস্থ্য ভবনকে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও তার আগেই  প্রস্তুতি সেরে ফেলছে জেলা স্বাস্থ্য দপ্তর বলে জানা গিয়েছে। ২ডিগ্রী সেলসিয়াস থেকে ৮ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে জেলায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ভ্যাকসিন স্টোরেজের জন্য ইতিমধ্যেই আইসলাইন্ড রেফ্রিজারেটর বসানোর কাজ সম্পন্ন হয়েছে।পরিকাঠামোগত দিক থেকে ৮০শতাংশ তৈরি রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল।


 করোনা ভ্যাকসিন সরবরাহের জন্য যে ওয়াকিং রেফ্রিরাজেটর প্রয়োজন সেই কাজ বাকি রয়েছে। তবে পরিকাঠামো তৈরি রেফ্রিরাজেটর এসে পৌঁছলেই তা বসানো হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান কোন ভ্যাকসিন আসছে কবে এসে পৌঁছবে এসব বিষয়ে সঠিক কোনো তথ্য জেলাভিত্তিক না থাকলেও উচ্চ পর্যায়ের নির্দেশ মতো সর্বত ভাবে প্রস্তুতি চলছে। দার্জিলিং জেলায় প্রথম দফায় ৪০টি ভ্যাকসিনেশন কেন্দ্র করা হচ্ছে। এরমধ্যে দার্জিলিং জেলার পাহাড়ে ২০টি কেন্দ্র ও সমতলে ২০টি কেন্দ্র রয়েছে। প্ৰথম পর্যায়ের প্রতি কেন্দ্র থেকে প্রতিদিন ১০০জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ফলে একদিনে ২০টি কেন্দ্র থেকে ৪০০০মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।


জেলার প্রথম সারির সরকারি-বেসরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের, আশা কর্মীদের মিলে ১৭০০০ নাম পোর্টালে তালিকাবন্ধ করা হয়েছে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণও হেলথ অফিসার ও চিকিৎসকদের দেওয়া হয়েছে। তারা আবার অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। তবে নির্দিষ্ট ভ্যাকসিন এর বিষয়টি ঘোষণা হলে চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত স্বাস্থ্যকর্মীদের।যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত শিশু ও প্রসূতি মায়েদের টিকাকরণ চলে সেগুলিতে রিস্ক ফ্যাক্টর থাকছে যার কারনে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বাদ দিয়ে জেলায় নির্দিষ্ট কিছু ইউপিএইচসি স্বাস্থ্য কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে প্রামাণ্য নথি হিসেবে নিজস্ব আই আইকার্ড, আধার কার্ড পোর্টালে লিঙ্ক করাতে হচ্ছে টিকাপ্রাপকদের।মেডিকেল, হাসপাতালে ছাড়া বাকি শিলিগুড়ি পুরনিগমের অর্বান প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নির্বাচন কেন্দ্রের আদলে ভ্যাকসিনেশন সেন্টারের পরিকাঠামো তৈরি করা হচ্ছে। থাকছে আপৎকালীন আইসলেশন  কক্ষ ও চিকিৎসাজনিত যাবতীয় ব্যবস্থা।


আইকার্ড নিয়ে টিকা প্রাপকেরা কেন্দ্রে পৌছলেই একটি নির্দিষ্ট ডিজিটের আইডেন্টিফিকেশন নাম্বার তাদের দেওয়া হবে। জেলার এন্ড্রয়েড ও সফটওয়্যারে দক্ষ একজন উচ্চ আধিকারিক প্রতি কেন্দ্রের দায়িত্বে থাকবেন। টিকাকরনের সঙ্গে সঙ্গেই পোর্টালে তথ্য নথিভুক্ত হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.