সৌরভ গাঙ্গুলির বাড়িতে একান্ত বৈঠকে মহারাজকে রাজনীতিতে যোগ না দেওয়ার পরামর্শ অশোক ভট্টাচায্যের
দি নিউজ লায়নঃ সৌরভ গাঙ্গুলিকে রাজনীতিতে যোগ না দেওয়ার পরামর্শ বাম বরিষ্ট নেতা অশোক ভট্টাচায্যের।সিপিএমের বরিষ্ট নেতা অশোক ভট্টাচায্যের সঙ্গে একান্তে বৈঠক হয় সৌরভ গাঙ্গুলির। বুধবার অশোক ভট্টাচায্য জানান কলকাতায় সৌরভের বাসভবনে বহুক্ষন কথোপকথন হয় তাদের। তিনি জানান সৌরভ ও তার স্ত্রী ডোনার সঙ্গে অনেক গল্প হলো।
সৌরভের সঙ্গে ক্রিকেট ও শিলিগুড়ি শহর নিয়ে কথা বলি। বাম বরিষ্ট নেতা অশোক ভট্টাচার্য্যকে আগামী পৌর নির্বাচনে লড়বার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী বলেই নিজে সোশ্যাল মিডিয়ায় জানান অশোক বাবু। সেখানেই সোশ্যাল মাধ্যমে অশোক বাবু জানিয়েছেন সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে কথা হয়েছে। সৌরভকে আমি বলেছি ওর রাজনীতিতে যুক্ত না হওয়া ভালো।
অশোক বাবু মহারাজকে জানিয়েছেন ক্রিকেট তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে। ফলে তার রাজনীতি থেকে দূরে থেকে খেলমুখী ভাবমূর্তি রাখাই শ্রেয়। শিলিগুড়িতে তথা উত্তরবঙ্গের ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় শিলিগুড়িতে আসবে সৌরভ গাঙ্গুলি বলেও জানানা অশোকবাবু। তিনি জানান শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয়। সেক্ষেত্রে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সৌরভ।

Post a Comment