৮ ডিসেম্বর কৃষি আন্দোলন নিয়ে একাধিক কর্মসূচিতে পথে নামছে তৃণমূল - The News Lion

৮ ডিসেম্বর কৃষি আন্দোলন নিয়ে একাধিক কর্মসূচিতে পথে নামছে তৃণমূল




দি নিউজ লায়ন;     ক্রমাগত রাজনৈতিক পাকদণ্ডী এগিয়ে চলেছে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে। গতকালই বিক্ষোভরত চাষিদের কাছে ডেরেক ও ব্রায়ানকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহাররের দাবিতে কৃষকদের এই আন্দোলনকে সমর্থনের পাশাপাশি বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথাও বলেন মমতা। 


 বিজেপির প্রাক্তন শরিকের ফোন মমতাকে! এককালে বিজেপির সঙ্গে সমস্ত ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে আকালি দল। কিন্তু কৃষিবিল সামনে আসতেই তারা বিজেপির হাত ছাড়ে। এবার শুধু বিজেপির হাত ছাড়াই নয়, তার পাশপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরের মতো নেতাদের সঙ্গে আলোচনা করে এই আন্দোলন ইস্যুতে বড় পদক্ষেপ নিতে চায় আকালি দল।  আর সেই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আকালি দল। 


আগামী মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভে সামিল হচ্ছেন দেশের বিক্ষোভরত কৃষকরা। আর সেই দিন থেকেই তৃণমূল কৃষি আন্দোলন নিয়ে একাধিক কর্মসূচিতে পথে নামছে। এদিকে, কৃষি আইন যাতে কেন্দ্র প্রত্যাহার করে তার দাবিতে যেমন কৃষকরা অনড়, তেমনই এমএসপি নিয়ে তাঁরা আলোচনার রাস্তা খোলা রেখেছেন। এখনও তাঁরা সিঙ্ঘু সীমান্তে অনড় মনোভাব নিয়ে শীতের প্রবল ঠান্ডার মধ্যেও বিক্ষভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। 


এদিকে, এই পরিস্থিতিতে কেন্দ্র বিরোধিতায় ক্রমাগত কোমর কষতে শুরু করেছে বিরোধী শিবির।  এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের নিয়ে অবস্থানকে 'লোক দেখানো' ইস্যু বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অন্যদিকে বিজেপির দাবি , রাজ্য রাজনীতিতে মমতা ব্যাকফুটে যেতেই নজর ঘোরাতে এমন পদক্ষেপ নিচ্ছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.