শহরে ফের বেপরোয়া গতির বলি এক তরুণী
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাত ৯টা নাগাদ হেস্টিং থানা এলাকায় বেপরোয়া গতির বলি হলেন এক তরুণী। জানা গিয়েছে, এ দিন রাতে কেনাকাটা করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণ-তরুণী।
তখনই পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে স্কুটিতে। পুলিস সূত্রের খবর, বেলুড় মঠ এলাকার বাসিন্দা ওই তরুণী। তরুণীর নাম ঋত্ত্বিকা মজুমদার (২০) এবং তরুণ দেবাদিত্য সেন (২১)।
লরির ধাক্কায় টাল সামলাতে না পেরে রাস্তার গর্তে পড়ে যায় স্কুটিটি। দু-জনেই গুরুতর জখম হন। ঋত্ত্বিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সারারাত চিকিৎসা চলে তাঁর। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তরুণের চিকিৎসা চলছে। এখনও অভিযুক্ত লরির চালকের খোঁজ মেলেনি।
Post a Comment