কুয়াশায় ঢেকেছে ঢাকা - The News Lion

কুয়াশায় ঢেকেছে ঢাকা



ঢাকা প্রতিনিধি : বাংলা বর্ষপঞ্জিতে অগ্রহায়ণ মাস চলছে। কিন্তু এখনও ঢাকায় শীতের আমেজ নেই বললেই চলে। তবে আজ যেন একটু ব্যতিক্রম। ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। বইছে হালকা হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও তার নেই কোনো তেজ।


ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.