করোনায় ফিঁকে বড়দিনের আনুষ্ঠান, উৎসবের রঙে নেই প্রাণ - The News Lion

করোনায় ফিঁকে বড়দিনের আনুষ্ঠান, উৎসবের রঙে নেই প্রাণ

 


ঢাকা প্রতিনিধি : কাল শুভ বড়দিন। খ্রীস্টধর্মের প্রবর্তক যীশুখ্রীস্টের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন আর বিপুল উদ্দীপনায় দিনটি পালন করেন অনুসারীরা। তবে এবার করোনার কারণে ফিঁকে উৎসবের সব রঙ। এরপরও ক্রিসমাস ট্রি, গোশালা নির্মাণসহ গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। 


 গির্জা থেকে খ্রিস্টান পল্লী, সবখানে জোরেশোরে চলছে বড়দিন পালনের প্রস্তুতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গো-শালা। এত আয়োজন তবু আনন্দ নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মাঝে। করোনার সংক্রমণের কারণে আগের সেই প্রাণ নেই উৎসবের রঙে। 


 তবুও নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যে যার মতো ঘরদোর পরিষ্কারসহ তৈরি করছেন মজার সব খাবার। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা হবে উপাসনালয়ে। সীমিত পরিসরে থাকছে নানা অনুষ্ঠানও।  উৎসব আয়োজন নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সৃষ্টিকর্তার কাছে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রার্থনা পৃথিবী থেকে দূর হোক, অদৃশ্য এই ভাইরাসের আতঙ্ক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.