রান্নার সময় আমরা বার বার যে ভুলগুলো করে থাকি
দি নিউজ লায়নঃ আমরা রান্নার আগে যে সবজি কেটে জলে ডুবিয়ে রাখি তা ঠিক নয়। দীর্ঘক্ষণ সবজি জলে ভিজিয়ে রাখলে দেখা যায় ময়লা কীটনাশকের সাথে দূর হয় ভিটামিন বি ও ভিটামিন সি এর ৪০ শতাংশ। তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন,সবজি কাটার আগে ভালোভাবে ধোয়া উচিত।
আর কাটার পর সাথে সাথে রান্না করা উচিত। ফাইবার ও পুষ্টির কথা ভাবলে খোসা না ছড়ানোই ভালো।এছাড়া আমাদের ধারণা, গরম কড়াইতে তেল দেওয়ার পর যতক্ষণ না ধোঁয়া ওঠে ততক্ষণ পেঁয়াজ, সবজি বা মাছ দিতে নেই। কিন্তু এ ধারণা ভুল।
প্রতিটি তেলের নির্দিষ্ট স্মোক পয়েন্ট থাকে, অর্থাৎ যে তাপমাত্রায় তেল ভেঙে গিয়ে ধোঁয়া ওঠে। এই ধোঁয়ার সঙ্গে উড়ে যায় উপকারী ফ্যাটি অ্যাসিড। তৈরি হতে শুরু করে ফ্রি–র্যাডিক্যালস নামের ক্ষতিকর উপাদান। হাই কোলেস্টেরল, হৃদরোগ, স্ট্রোক, অ্যালঝাইমার, ক্যানসার ইত্যাদি রোগের মূলে যার হাত আছে। কাজেই তেল হালকা গরম হলেই তাতে ফোড়ন দেন।

Post a Comment