নিখোঁজ মায়ের খোঁজ পেতে পোস্টার ক্যাম্পেন ছেলের - The News Lion

নিখোঁজ মায়ের খোঁজ পেতে পোস্টার ক্যাম্পেন ছেলের




দি নিউজ লায়ন ;  মা হারিয়ে গিয়েছে, আর বয়স্ক মাকে ফিরে পেতে মায়ের ছবি সহ পোস্টার তৈরি করে বিভিন্ন এলাকার রাস্তার দেওয়ালে সেঁটে বেড়াচ্ছেন ছেলে।  পথচলতি মানুষদের হাতে লিফলেট বিলি করছেন  ছেলে। রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড, এমনকি খোঁজ নিয়েছেন মেডিকেল কলেজের মর্গ থেকে সরকারি হোমেও। কিন্তু কোথাও কোনো ভাবেই বৃদ্ধা মায়ের হদিস পায় নি।


 তাই এখন মাকে খুঁজে পেতে গলায় পোস্টার ঝুলিয়ে রাস্তার দেওয়ালে পোস্টার টানিয়ে বেড়াচ্ছেন একমাত্র ছেলে জয়ন্ত মন্ডল। সূত্রের খবর, নিখোঁজ মহিলার নাম সুবলা মন্ডল (৫০)‌। তার বাড়ি বৈষ্ণবনগর থানার চামাগ্রাম এলাকায়।


 গত ১৯ নভেম্বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সুবলাদেবী। এর কয়েকদিন পর বৈষ্ণবনগর থানায় মায়ের সন্ধান জানতে লিখিত অভিযোগ করেন ছেলে জয়ন্ত মন্ডল। কিন্তু এখনো খোঁজ মেলেনি মায়ের। 


জয়ন্ত মন্ডল বলেন, হঠাৎ করে মা কিভাবে নিখোঁজ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। মাকে খুঁজে পেতেই এখন রঙিন পোস্টার ছাপিয়ে সেখানে যোগাযোগের মোবাইল নম্বর দিয়ে পাড়ায় পাড়ায় বিলি করছি। লিফলেট দিচ্ছি মানুষকে। বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগাচ্ছি। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, সুবলা মন্ডল নামে এক মহিলা নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। 


অভিযোগের ভিত্তিতে ওই মহিলার খোঁজে আশেপাশের থানাগুলির সাথে যোগাযোগ করা হয়েছে। তবে মহিলা আংশিক মানসিক ভারসাম্যহীন ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তার খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.