তৃণমূল কর্মী খুনের অভিযোগ কোচবিহারে - The News Lion

তৃণমূল কর্মী খুনের অভিযোগ কোচবিহারে




দি নিউজ লায়ন ;  তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো কোচবিহারের তুফানগঞ্জে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা ছুরি এবং বিজেপির দলীয় পতাকা। নিহতের নাম খালেক মিঞা। তৃণমূলের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপির দুষ্কৃতীরা খুন করে খালেককে। তুফানগঞ্জ দুই নম্বর ব্লক এর রামপুর জালধোয়া এলাকায় একটি চাষের জমি থেকে বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। 


খালেক ছিল ওই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী। যে কারণে তাকে বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। 


প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে খালেককে। রক্তমাখা যে ছুরি পাওয়া গিয়েছে সেটি খুনে ব্যবহৃত অস্ত্র কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে সেটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। কি কারণে খুন খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.