শালবনির বালিজুড়ি গ্রামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দি নিউজন লায়ন ; দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভায় যাওয়ার আগে কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন। সেই কথা মতোই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বালিজুড়ি গ্রামে সনাতন সিংহ নামে এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ সহ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষরা।
এদিনের মধ্যাহ্নভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেনুতে ছিল একেবারে বাঙালিয়ানা। এক সাধারণ বাঙালি পরিবারের দুপুরের খাবারের যে যে পদ থাকে, সেই সব পদ দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার দুপুরে মধ্যাহ্নভোজ সারেন। মেনুতে ছিল স্যালাড, রুটি, লাউ দিয়ে মুগ ডাল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, টক দই, সুক্ত, পোস্ত দিয়ে খসলা শাক, ভাত, উচ্ছে ভাজা এবং ফুলকপির তরকারি।
এই কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর মেদিনীপুরের সভার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা ছিল বালিজুরি গ্রামের সনাতন সিংহের বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুক্রবার থেকে ওই এলাকার ঘাঁটি গেড়ে বসে ছিলেন তবে শান্তিপূর্ণভাবে অমিত শাহ ওই বাড়িতে গিয়ে শনিবার মধ্যাহ্নভোজ ছাড়েন এরপর তিনি মেদিনীপুর কলেজ মাঠে দলীয় সভায় যোগদান করেন।

Post a Comment