কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়া এবং মনমোহন দায়ী, নিজের লেখা শেষ বইয়ে লিখেছেন প্রণব
দি নিউজ লায়ন ; নিজের লেখা শেষ বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’-এ কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংকে দায়ী করে গিয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের লেখা শেষ বইটি নতুন বছরের শুরুর দিকেই প্রকাশিত হতে চলেছে। তার আগে বইটির কিছু অংশ প্রকাশ্যে এসেছে।
যেখানে প্রণববাবু লিখেছেন, ২০১৪ সালের লোকসভা ভোটে ইউপিএ-২ সরকারের পতনের জন্য দলের ততকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং ততকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং দায়ী। ভারতে ২০০৪ সাল থেকে একটানা কেন্দ্রীয় সরকারে ছিলো কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। তবে ২০১৪ সালে সেই সরকারের ভরাডুবি ঘটে।
প্রণববাবু তাঁর লেখা শেষ বইটিতে লিখেছেন, কংগ্রেসের অনেক নেতা মনে করেন ২০০৪ সালের প্রথমে ইউপিএ সরকারে আমি প্রধানমন্ত্রী হলে ২০১৪ সালে দলের ভরাডুবি হতো না। তবে এই ধারনার সঙ্গে আমার মত মেলে না। প্রণব বাবু লিখেছেন, আমার মনে হয় ২০১২ সালে আমি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর রাজনৈতিক দিশা হারিয়ে ফেলেছিলো কংগ্রেস। সোনিয়া গান্ধী দল ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না।
এছাড়াও সংসদে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রায়ই অনুপস্থিত থাকতেন। যারফলে সাংসদদের সঙ্গে তাঁর যোগাযোগ কমে গিয়েছিলো। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস বইটিতে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, প্রশাসনের কার্যকারিতা, সরকারের দায়িত্বের অনেকটাই প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হয়। মনমোহন সং প্রায়ই সংসদে গর হাজির থাকার কারনে সেই কাজ ব্যাহত হয়।
নিজের লেখা বইয়ে প্রণব অকপট স্বীকারোক্তি করে বলেন, ২০০৪ সালে তাঁর নিজের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়েছিলো। পরবর্তী ক্ষেত্রে তা না হতে পারার কারনে তিনি মনে দুঃখও পেয়েছিলেন।

Post a Comment