গরু পাচারে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন - The News Lion

গরু পাচারে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন




দি নিউজ লায়ন ;  গরু পাচারে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুইশতদিঘী এলাকায়। এই ঘটনার পর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা। পাশাপাশি মৃতের পরিবার কালিয়াচক থানায় পুরো ঘটনার বিষয়ে চার দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ব্যক্তির নাম শ্যামচরণ মন্ডল (৪৮)।  পেশায় কৃষক শ্যামচরণ মন্ডলের পরিবারের স্ত্রী অনিতা মন্ডল এবং চার নাবালক ছেলে মেয়ে রয়েছে। বাড়ির উপার্জনকারী একমাত্র গৃহকর্তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনায় মৃতের স্ত্রী অনিতা মন্ডল হামলাকারী গৌড় সিংহ , রাম সিংহ, অমর সিংহ এবং অনুপ সিং-এর বিরুদ্ধে কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। 


মৃতের পরিবারের লোকেরা মঙ্গলবার রাতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেন ওই চারজন অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চালানো হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.