গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিয়েবাড়িতে হামলা হাওড়ার জগাছায় - The News Lion

গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিয়েবাড়িতে হামলা হাওড়ার জগাছায়




দি নিউজ লায়ন ;   গাড়ি পার্কিং নিয়ে বচসা। এর জেরে বিয়েবাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। সেই হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া জগাছা থানা এলাকায়। ভাড়া দেওয়া একটি বাড়িতে বিয়ের আসর বসেছিল। যেখানে পুণে থেকে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বরযাত্রীরা। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর রাত সাড়ে এগারোটা নাগাদ এলাকার কিছু দুষ্কৃতী চড়াও হয় সেখানে। 


তখনও সেখানে নিমন্ত্রিত অতিথিরা ছিলেন। বিয়েবাড়িতে ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় ফুলের গেট, লাইট। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আটক হয়েছে তিনজন। জানা গেছে, ঘটনাটি ঘটে হাওড়ার জগাছার এ টি ঘোষ রোডে। বুধবার রাতে সেখানে একটি হল ঘরে  বিয়েবাড়ির অনুষ্ঠান  চলছিল। বিয়েবাড়ির হলঘরের সামনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গাড়ি রাখা হয়েছিল।  


স্থানীয়দের অভিযোগ বাড়ির মালিক হলঘর ভাড়া দিয়ে যেখানে ব্যবসা করছেন। সেখানে গাড়ি পার্কিং করার জন্য কেন তিনি আলাদা পার্কিং করার জায়গা করেননি। স্থানীয়দের আরও অভিযোগ এই নিয়ে স্থানীয়দের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিয়ে বাড়ির মালিকের ঝামেলা চলছিল। 


বুধবার রাতে এই পার্কিং নিয়েই পুনরায় ঝামেলা বাধে। সেই ঝামেলা হাতাহাতিতে পরিণত হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই নিয়ে জগাছা থানায় অভিযোগ দায়ের হয়। তিনজনকে আটক করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.