তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন - The News Lion

তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন




দি নিউজ লায়ন ;  ভারতে তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন। প্রায় ৫৬০ ফুট ব্যাসের বৃত্তাকার বর্তমান সংসদ ভবন থেকে যাবে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে। বর্তমান সংসদ ভবনের পাশেই নতুন ত্রিভুজাকৃতি সংসদ ভবন তৈরি হবে প্রায় ৬৪ হাজার ৫০০ বর্গমিটার জায়গা জুড়ে। যারজন্য খরচ হবে আনুমানিক ৯৭১ কোটি টাকা। চলতি বছরের আগামী ১০ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এই সংসদ ভবনের শিলান্যাস এবং ভূমিপূজো করবেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী অরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করার আমন্ত্রণ জানিয়েছেন।


লোকসভার স্পিকারই সংসদ ভবনের তত্ত্বাবধায়ক। স্পিকার ওম বিড়লা জানান, স্থির হয়েছে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১ টা নাগাদ শিলান্যাস করা হবে। প্রধানমন্ত্রীর ভূমিপুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। ২০২২ সালে ভারতে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নতুন সংসদ ভবনে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু করা হবে। 


এদিকে নতুন সংসদ ভবন নির্মাণ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অভিযোগ, করোনা মোকাবিলার এই সময়ে ভারতের অর্থনৈতিক সংকটের দিনে দাঁড়িয়ে কেন নতুন সংসদ ভবন তৈরিতে অর্থ ঢালা হচ্ছে?


যদিও স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, নতুন এই সংসদ ভবন তৈরিতে সরাসরি দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে । পরোক্ষভাবে ৯ হাজার মানুষ কাজ পাবেন। ভারতের বর্তমান সংসদ ভবন ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিলো সেকথা মনে করিয়ে দিয়ে বিড়লা বলেন, ভারতের মানুষের গর্বের বিষয় হলো, এই সংসদ ভবন দেশের মানুষের হাতেই তৈরি হবে। আত্মনির্ভর ভারতের প্রধান উদাহরণ হবে।


 টাটা প্রজেক্টস ও কেন্দ্রীয় পূর্ত দফতর ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের কাজ শুরুর প্রস্তুতি শুরু করে দিয়েছে।বর্তমানে সংসদ ভবনের সামনে যে অংশে কাজ হবে সেই এলাকাটি ঢেকে ফেলা হচ্ছে। শব্দ ও বায়ু দূষণ কম রাখার জন্য এই ব্যাবস্থা নেওয়া হচ্ছে। স্পিকার জানান, নতুন সংসদ ভবনে ৮৮৮ জনের বসার ব্যাবস্থা থাকবে। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন। বর্তমানে লোকসভায় ৫৪৩ জন এবং রাজ্যসভায় ২৩৪ জন সাংসদ রয়েছেন। 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.