কুয়াশার জেরে দুর্ঘটনা - The News Lion

কুয়াশার জেরে দুর্ঘটনা




দি নিউজ লায়ন ;   ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ২৫ জন। আশঙ্কাজনক ৬। ঘটনাটি ঘটে ভাতার থানার বেলেন্ডা কালর্ভাটের কাছে। বৃহস্পতিবার বর্ধমান কাটোয়া রোডের ভাতারের বেলেণ্ডা পুলের কাছে দু'টি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘটনাগ্রস্থ বাসের পিছনের দিক একটি ছোট হাতিও ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। 


দুর্ঘটনায় ২৫ জনের বেশি যাত্রী জখম হয়। জখমদের প্রথম উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজন গুরুতর জখম যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধারের কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারে কমে গেছে। ফলে কাছের জিনিসও ঠিক মত দেখা যাচ্ছে না। 


তার জন্যই এদিন দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দু'টি বাসের গতি তুলনামূলক কম থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই  পেয়েছে।  প্রত্যক্ষদর্শী বুড়ো হাজরা জানান, “আমি বর্ধমান যাচ্ছিলাম ব্যবসার কাজে। বাসের মাঝখান বাসের রড ধরে দাঁড়িয়ে ছিলাম। বাসের কন্ডাক্টর কে ভাড়া দিতে যাওয়ার সময় 


হঠাত বিকট শব্দ। প্রথমে ভাবলাম ড্রাইভার জোরে ব্রেক কসার জন্য ঝাঁকুনি দিয়ে শব্দটা হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাস যাত্রীদের চিৎকারে বুঝতে পারি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমি বাসের মধ্যেই পড়ে যাই। আমার হাত ও পায়ে চোট পেয়েছি। তবে ঘন কুয়াশা থাকায় এই দুঘটনা।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.