মোদি-হাসিনার ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে - The News Lion

মোদি-হাসিনার ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে




দি নিউজ লায়ন ;  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মধ্যকার ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের  গণভবন থেকে শেখ হাসিনা ও দিল্লি থেকে নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে যোগ দিয়েছেন।   বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে বৈশ্বিক অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


 এ ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলিদাবাড়ি রুটে ট্রেন চলাচল উদ্বোধন হচ্ছে। বাংলাদেশ জানিয়েছে, নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশ সব মানুষের কল্যাণে এক নিরাপদ দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ চালিয়ে যাবে।  


ভারত জানিয়েছে যে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বিষয়গুলো নিয়ে ‘বিস্তারিত আলোচনা’ করবেন।  এদিকে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সমঝোতা স্মারক সই হয়। 


ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী চুক্তিগুলোতে সই করেন।  দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ-ভারত সিইও ফোরামের টার্ম অব রেফারেন্স, কৃষিখাতে সহযোগিতা, হাইড্রোকার্বন বিষয়ে রূপরেখা, হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও নয়াদিল্লি জাদুঘরের মধ্যে সহযোগিতা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু ও বরিশালের স্যুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.