শিলিগুড়িতে এসে মানুষের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ হাকিম - The News Lion

শিলিগুড়িতে এসে মানুষের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ হাকিম




দি নিউজ লায়ন ;   রাজ্যের তরফে জমি অধিগ্রহণের পরও দার্জিলিং মোড় জট কাটাতে চাইছে না কেন্দ্র। শিলিগুড়িতে এসে শহরের দীর্ঘদিনের মানুষের জলন্ত সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পুরোও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী কেন্দ্রের চূড়ান্ত দায়িত্বহীনতাকে তুলে বলেন রাজ্যের তরফে জমি অধিগ্রহণ করা হয়ে গিয়েছে রাস্তা চওড়া করার জন্য। বারবার আমরা উচ্চ পর্যায়ে বলছি কাজটা শুরু করুন। 


কিন্তু তারা কিছুতেই এটা করছে না।শিলিগুড়ি যানজটের সমস্যার মূলেই হচ্ছে দার্জিলিং মোড়ে ন্যাশনাল হাইওয়ের ওপর রেলের ব্রিজের বেহাল দশা। নীতিন গোগই এর সঙ্গে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন বহুবার। মুখ্যমন্ত্রীর সাফ কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন রাজ্যের তরফে রাস্তা সংস্কার কাজের জন্য জমি তৈরি রয়েছে। যেদিন ইচ্ছে আপনার কাজটা শুরু করুন। কিন্তু কেন্দ্র কিছুতেই কাজটা করছে না বলে ক্ষোভ উগরে দেন এদিন মন্ত্রী। লোকসভা নির্বাচনী প্রচারে দার্জিলিং মোড়ের সমস্যাকেই ঢাল বানিয়েছিল বিজেপি। 


কয়েকশো কোটি টাকার প্রকল্প অনুমোদনের কথাও সেসময় তারা বলেন। তবে নির্বাচনের পরবর্তী সময়তে এ নিয়ে মুখে টু শব্দটি নেই বিজেপির। মন্ত্রী জানান দার্জিলিং মোড় কেন্দ্রের তরফে ন্যাশনাল হাইওয়ে সংস্কার করে ফোরলেন তৈরীর কাজ না হওয়ার জেরেই যানজট সমস্যায় ভুগতে হচ্ছে শিলিগুড়িকে। শিলিগুড়ি জুড়ে যানজটের সমস্যার মূল কারণই দার্জিলিং মোড়। সোমবার পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম শিলিগুড়ি পুরনিগমের তরফে পূর্ত দপ্তরের জমিতে ৯ফিট সুউচ্চ গান্ধী মূর্তির উদ্বোধন করেন। সেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে  তৃনমূল সিপিএম কংগ্রেস ভুলে সব গান্ধীবাদী শক্তিকে গান্ধী হত্যাকারীর বলে বিজেপির দিকে আক্রমণ শানিয়ে যে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরির কাজ চলছে তা রুখতে বজ্রকন্ঠ তোলেন। 


এদিনের শিলিগুড়ি পুরোনিগমের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ি পুরনিগম তথা বাম বরিষ্ট নেতা অশোক ভট্টাচার্য্য, বাম নেতা শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশাল বাড়ি কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার, দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি তথা পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ সরকারি আধিকারিকেরা। সেখানে মঞ্চে মন্ত্রীর বক্তব্য জুড়ে ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হুঁশিয়ারি ধ্বনি। 


মন্ত্রী বলেন সাম্প্রদায়িকতা থাকাতে কংগ্রেস সিপিএম তৃণমূল  শুধু নয় গোটা ভারত এক থাকবে। গান্ধীবাদে ভারত বিশ্বাস করবে।ধর্ম বিভাজন শেখায় না। ধর্ম নিয়ে রাজনীতি করে তারা দেশ ও মানুষের সর্বনাশ করে। রামকে বদনাম করছে যারা তারা ভারতের কৃষ্টি ও সংস্কৃতির ওপর আক্রমণ করছে। শেষ করছে। এদিন কাছারি রোডে শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শিলিগুড়ি প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বাম বরিষ্ট নেতা অশোক ভট্টাচার্য ও দার্জিলিং জেলার কংগ্রেসের মুখ তথা মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক শংকর মালাকার একসঙ্গে গান্ধী মূর্তি উদ্বোধন করেন।


 গান্ধী মূর্তি বাবদ রাজ্যের বরাদ্দ অর্থ ৬কোটি৪২লক্ষ ১৭৫ কোটি টাকা। মন্ত্রীদের মঞ্চ থেকেই অশোক ভট্টাচার্যকে  বলেন শিলিগুড়িতে আরও বড় কোনো জায়গায় দরকার হলে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের  জমিতে বড় করে আরেকটি গান্ধী মূর্তি তৈরি করার বিষয়টি আপনি দেখুন।  


অন্যদিকে শিলিগুড়ির উন্নয়নমূলক একাধিক পরিকল্পনা রুপায়ায়নের ক্ষেত্রে মন্ত্রীর দুদিনের এই সফর ছিল যথেষ্ট তাৎপর্যবাহি। শিলিগুড়ি  ডাম্পিং গ্রাউন্ডকে বিজ্ঞানসম্মত উপায়ে আবর্জনা পুনর্নবীকরণ করে সার উৎপাদন প্রকল্পের জন্য ১৫০০০কোটি টাকা বরাদ্দ করেন তিনি। মন্ত্রক বলেন শহরে ভাগাড় শব্দটি থাকতে পারে না তার পরিবর্তে আবর্জনা পুনর্নবীকরণ করে সার ফ্যাক্টরি তৈরি হবে। 


দীর্ঘদিনের অশোক বাবুর রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার বুলির প্রেক্ষিতে মন্ত্রী বলেন বাংলার উন্নয়ন কে পাখির চোখ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোন দল কোন পুরনিগম পঞ্চায়েত দখল করে রয়েছে সেটা বিষয় নয়। অশোক বাবুর টাকা দেওয়া হয়নি এই  অভিযোগ ভিত্তিহীন। শিলিগুড়ি জলের প্রকল্প নেওয়া হয়েছে,নর্দমা নিকাশি প্রকল্প তৈরি হচ্ছে, ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে। এসজেডিয়ে শিলিগুড়ির উন্নয়ন হচ্ছে।


 সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন সব মানুষ চায় আরো বেশি আরো বেশি। সব কাউন্সিলর চাই নিজের এলাকায় সবচেয়ে বেশি টাকা দেওয়া হোক তাহলে আমি ভোটে দাঁড়ালে জিতে যাব। কেন্দ্র টাকা দেয়নি ঠিকই কিন্তু যখন যেভাবে রাজ্য অনুদান ছেড়েছে লোক সংখ্যা অনুযায়ী এলাকাভিত্তিক সে টাকা ভাগ করা হয়েছে।


 এদিন গান্ধী মূর্তি উদ্বোধন অনুষ্ঠানের পর কেন্দ্রের বিজিবি সরকারের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িকতা রাজনীতির বিরুদ্ধে শিলিগুড়ির রাজপথে বিশাল পদযাত্রায় সামিল হন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজবংশী সমুদায়ের কৃষ্টি সংস্কৃতি মানুষ। শিলিগুড়ি সেবক রোডের গুরুদুয়ারেও অবাঙালি সমুদায়ের অনুষ্ঠানে হাজির হন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.