দুঃস্থ কৃতি ছাত্রের উচ্চ শিক্ষার দায়িত্ব নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় - The News Lion

দুঃস্থ কৃতি ছাত্রের উচ্চ শিক্ষার দায়িত্ব নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়




দি নিউজ লায়ন ;   দুঃস্থ কৃতি ছাত্রের উচ্চ শিক্ষার দায়িত্ব নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বুধবার ডালখোলার বাসিন্দা আশিষ কুমার বিশ্বাসের হস্টেল ফি এবং বিশ্ববিদ্যালয়ের ফি পুরোটাই মুকুব করার পাশাপাশি তার লেখাপড়ার সমস্ত দায়িত্বই নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, “রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতি ছাত্রটির সমস্ত ফি মুকুব করার সিদ্ধান্ত হয়েছে। 


তার বইপত্রও আমাদের একজন প্রফেসার দায়িত্ব নিয়েছেন। আমাদের মাননীয় উপাচার্য্য মহোদয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকেন। আমরা চাই ওই জীবনের এই লড়াই অন্যান্ন দুঃস্থ পড়ুয়াদের উৎসাহিত করবে।" বস্তুত, স্বামীর মৃত্যুর পর উত্তর দিনাজপুর জেলার ডালখোলা সহরের উত্তর ডালখোলা এলাকায় একটি অস্থায়ী ভ্যানে ফাস্টফুডের ব্যবসা করতেন রীনা বিশ্বাস। মায়ের সাথে এই কাজে সহযোগিতা করত আশিষ।


 ছোট থেকেই লেখাপড়ার প্রতি তার আগ্রহ ছিল। স্কুলে পড়াশোনা করেই এবারের উচ্চমাধ্যমিকে সে প্রায় ৯১শতাংশ নম্বর পেয়েছে বলে তার দাবী। আর মায়ের এই জীবন যুদ্ধের লড়াইয়ে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় লেখাপড়া করে আগামীতে সে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস উত্তীর্ণ হতে চায় আশিষ। তার কথায়, “আমি আর আমার মা মিলে ফাস্টফুডের দোকান করি। মা খুব কষ্ট করেই আমাদের বড় করেছে।


এখন আমি লেখাপড়া করে আইএএস হতে চাই।” পাশাপাশি তার মা রীনা বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন। সেটা আমার কাছে অনেক বড় পাওনা। খুব ভালো লাগছে, আমার ছেলে উচ্চ শিক্ষার সুযোগ পাবে, আরো বড় হতে পারবে।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.