বাংলাকে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের হাতে তুলে না দেওয়ার জন্য আবেদন জানালেন সাংসদ মানস ভুঁইয়া - The News Lion

বাংলাকে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের হাতে তুলে না দেওয়ার জন্য আবেদন জানালেন সাংসদ মানস ভুঁইয়া




দি নিউজ লায়ন ;  শুক্রবার  বঙ্গধ্বনি কর্মসূচির চতুর্থ দিন। বাংলার  মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি ঐতিহাসিক জনপ্রিয় একটি কর্মসূচি নাম তার বঙ্গধ্বনি। সবং বিধানসভা কেন্দ্রের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের শ্যামসুন্দরপুর সংসদ এলাকা থেকে শুক্রবার কর্মসূচি শুরু করেন এলাকার বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া। 


এই কর্মসূচির মধ্য দিয়ে খুব সহজে প্রতিটি গ্রাম প্রতিটি এলাকা এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রীর দশ বছরের রিপোর্ট কার্ড ও উন্নয়নের তালিকা নিয়ে।  মায়েরা বোনেরা এগিয়ে এসেছেন কেউ ফুল দিয়ে কেউ চন্দনের ফোটা দিয়ে কেউ তাদের বাড়ির  শরবতও জল দিয়ে বিধায়ক কে অভ্যর্থনা করেছেন ।তাদের অভাব অভিযোগ জানিয়েছেন।


তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত,তরুন মিশ্র, আবু কালাম বক্স, বিধায়ক প্রতিনিধি বাদল চন্দ্র বেরা। অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি রাজিব সী সহ বহুতৃনমূলের কর্মী এবং নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। 


বঙ্গধ্বনি যাত্রা শেষে ভেমুয়া বাজারে একটি পথসভা হয় ।ওই পথ সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া,  বিধায়ক গীতা রানী ভূঁইয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ওই সভায় বিজেপির তীব্র সমালোচনা করা হয়। যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে তাদের জানা  উচিত বাংলার সংস্কৃতি কৃষ্টি বাংলার ইতিহাস।


 সাংসদ মানস ভুঁইয়া বলেন আপনারা মহাত্মা গান্ধীর হত্যাকারী দের হাতে বাংলা কে তুলে দেবেন না, মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়ন, মমতা ব্যানার্জির কার্যপদ্ধতি সঙ্গে মানিয়ে নিয়েছে, যতই চক্রান্ত হোক যতই মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হোক মানুষ শক্ত হাতে রুখে দাঁড়াবে বিজেপির কোন প্রলোভনের কাছে বাংলা কোনোদিন মাথা নোয়ায় নি আর মাথা নত করবে না। ওরা সারা ভারতের নেতাকে এনে বাংলায় বসিয়ে দিলেও বাংলার মানুষের চোখে হৃদয়ে মাথায় মমতা মমতা মমতা রয়েছেন বলে মানস ভুঁইয়া জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.