বর্ষশেষে রেকর্ড সংখ্যক পর্যটকদের পছন্দের ডেস্টিনেসন হয়ে উঠলো বেঙ্গল সাফারি - The News Lion

বর্ষশেষে রেকর্ড সংখ্যক পর্যটকদের পছন্দের ডেস্টিনেসন হয়ে উঠলো বেঙ্গল সাফারি




দি নিউজ লায়ন ;  ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভ! বর্ষবিদায়ের শেষ সপ্তাহে রেকর্ড সংখ্যক পর্যটকদের পছন্দের ডেস্টিনেসন হয়ে উঠলো বেঙ্গল সাফারি। সাতদিনে বেঙ্গল সাফারিতে আসা পর্যটকদের সংখ্যা পেড়লো ৭০০০।  শিলিগুড়ির শালুগাড়া বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারিতে বছরভর পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। 


তবে করোনাকালে দীর্ঘসময় বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের কতটা সারা মিলবে তা নিয়ে প্রথম বেশ কয়েকদিন চিন্তিত ছিলেন সাফারি কর্তারা। তবে প্ৰথম কয়েকদিনেই সে ভুল ভাঙতে শুরু করে। বেঙ্গল সাফারিতে বিশেষ ছুটির দিনে পর্যটকদের ভিড় জমতে শুরু হয় সাফারিতে। 


তবে বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানান বন্দি দশা কাটিয়ে সাফারির দরজা খোলার পর থেকে পর্যটকদের ভিড় দেখা দিলেও বহুবছর ধরে চেনা চিত্রে খানিক খামতি ছিল। নিত্যদিন ৬০০-৭০০পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। পর্যটকদের ভিড় খানিক কম হওয়ার আক্ষেপও ব্যক্ত করে সাফারি কর্তৃপক্ষ। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে বড়দিন থেকে বর্ষ বিদায়ের শেষ সাতদিন পুরোনো পরিচিত ছন্দ ফিরে এলো সাফারি। 


সাফারির ডিরেক্টর জানান শুক্রবার বড়দিন থেকে বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাফারিতে প্রতিদিন ১০০০-১৫০০মানুষের ঢল চোখে পড়ে। ১লা জানুয়ারিতে আগাম অনলাইনে ৯০% কার সাফারি বুকিং রয়েছে। সাতদিনে ৭০০০-৮০০০ রেকর্ড সংখ্যাক পর্যটকের ভিড় জমেছে সাফারিতে।এছাড়া  লেপার্ড ক্যাট আনা সহ পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করে পর্যটকদের কাছে দ্রুত নয়া চমক নিয়ে হাজির হতে তুমুল তৎপর সাফারি কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.