রোগী শূন্য, তাই আপাতত বন্ধ মেদিনীপুর আয়ুস করোনা হাসপাতাল - The News Lion

রোগী শূন্য, তাই আপাতত বন্ধ মেদিনীপুর আয়ুস করোনা হাসপাতাল




দি নিউজ লায়ন ;  অবশেষে স্বস্তি দিয়ে বন্ধ হল মেদিনীপুর শহরের প্রথম শ্রেণীর করোনার চিকিৎসাকেন্দ্র আয়ুস করোনা হাসপাতাল। কয়েকদিন ধরেই কার্যত রোগীশূন্য ছিল, তাই বুধবার থেকে মেদিনীপুর আয়ুস করোনা হাসপাতালটি বন্ধ করা হলো বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য কর্তারা। এই হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একে একে তাঁদের পুরনো কর্মস্থলে ফেরানো শুরু হয়ে গেছে।


তবে হাসপাতলে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু থাকছে আপাতত। এই নিয়ে মেদিনীপুর শহরে দুটি  করোনা হাসপাতাল বন্ধ হল। জেলাশাসক তথা করোনা মোকাবিলায় গঠিত জেলা স্তরের টাস্কফোর্সের চেয়ারম্যান ড: রেশমি কোমল এ বিষয়ে জানান আয়ুস  করোনা হাসপাতালটি আর চালু থাকছে না। জেলায় করোনা সংক্রমণ কমেছে, আর সেই কারণেই সব দিক খতিয়ে দেখে হাসপাতালটি বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.