শালবনিতে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় চল্লিশটি দাঁতাল হাতি - The News Lion

শালবনিতে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় চল্লিশটি দাঁতাল হাতি




দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গোদাপিয়াশাল রেঞ্জের কুমিরমারা এলাকায় প্রায় চল্লিশটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। হাতি গুলি সকালে ও বিকালে স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে যেমন মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে, তেমনি লোকালয়ে ঢুকে ঘরবাড়ির ও ক্ষতি করছে।


 তাই ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। শীতের সময় হাতি লোকালয়ে ঢুকে পড়ায় চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা বনদফতর কে বিষয়টি জানিয়েছে। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ হাতি গুলি  মাঠে ও খামারে গিয়ে যেমন ধানের ক্ষতি করছে, তেমনি সবজি চাষের জমিতে গিয়ে আলু চাষের ও ব্যাপক ক্ষতি করছে। 


যার ফলে ওই এলাকার চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন। সেইসঙ্গে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় গ্রামবাসীরা সন্ধ্যার পর কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতি গুলির গতিবিধির উপর বন দফতরের কর্মীরা নজর রাখছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়।


 যেভাবে প্রায় চল্লিশটি হাতি বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বন দপ্তরের। তবে বন দফতরের পক্ষ থেকে যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামবাসীরা হাতির দলকে ওই এলাকা থেকে অন্যত্র তাড়ানোর জন্য বনদফতর কে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.