পাহাড়ের মানুষ আর বিজেপিকে চাইছে না. মন্তব্য কার্শিয়াং সাংসদ শান্তা ছেত্রীর - The News Lion

পাহাড়ের মানুষ আর বিজেপিকে চাইছে না. মন্তব্য কার্শিয়াং সাংসদ শান্তা ছেত্রীর




দি নিউজ লায়ন ;  নির্বাচনের আগে পাহাড়ের ১১জনজাতিকে নিয়ে মার্কেটিং এজেন্টের কাজ করছে বিজেপি সাংসদ। পাহাড়ের মানুষ আর বিজেপিকে চাইছে না মন্তব্য কার্শিয়াং সাংসদ শান্তা ছেত্রীর। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপির এত বছর পর একহাত করলেন পাহাড়ের তৃনমূল নেত্রী শান্তা ছেত্রী। ১২বছর পাহাড়ের জনজাতিকে স্বীকৃতির বিষয়ে নীরব বিজেপি। 


একাধিক বার মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ ফেব্রুয়ারিতে কেন্দ্রকে বিষয়টি জানায় ও ২০১৮তে ফের মুখ্যমন্ত্রী সরব হন। কিন্তু কেন্দ্র কোনো আমল দেয়নি। এবারে নির্বাচনের মুখে গোর্খাল্যান্ড এর মিথ্যে প্রতিশ্রুতি বুমেরাং হয়েছে।এখন নির্বাচনের মুখে বিজেপি মার্কেটিং এজেন্টের মতো কাজ করছে। তিনি বলেন পাহাড়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত ভরে উন্নয়ম করেছেন। 


মুখ্যমন্ত্রী পাহাড়ে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় দিয়েছে কালিম্পং জেলা হয়েছে। আর ৩৫বছরে বাম সরকারের আমলও পাহাড় দেখেছে। তিনি বলেন আমি নিজে পাহাড়ের বিধায়ক ছিলাম। কোনো কাজ করেনি বামেরা। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু,বুদ্ধদেব ভট্টাচার্য কেউই মুখ তুলে তাকায়নি পাহাড়ের দিকে। তাই এবারে মুখ্যমন্ত্রীকে নিবর্বাচনে জয়যুক্ত করে প্রতিদান স্বরূপ তা ফিরিয়ে দেওয়ার পালা। মুখ্যমন্ত্রী বিপুল উন্নয়ন করেছেন এবারে পাহাড়বাসীকে তা বুঝতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.