পুলিশ অভিযান চালিয়ি নকল প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করলো
দি নিউজ লায়ন ; বাড়ির মধ্যেই লুকিয়ে চুরিয়ে নকল পণ্যের ব্যবসা,গোপন সুত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ অভিযান চালিয়ি নকল প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করে।নকল তেল, সাবান,শ্যাম্পু থেকে শুরু করে বেশ কিছু প্রসাধনী দ্রব্য তৈরি ও সেগুলি বিক্রি করতেন ওই ব্যবসায়ী।
গোপন সূত্রে বুধবার সকালে ওই ব্যক্তির বাড়ি অভিযান চালায় ভাঙড় থানার পুলিশ।সেখান থেকেই উদ্ধার হয় নকল তেল,সাবান,সার্ফ,ওলিভ ওয়েল,কেয়ো কার্পিন, জেসমিন তেল প্রভৃতি।বাজেয়াপ্ত করা মালের বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা।এই ঘটনায় পুলিশ মীর নাসির নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।ধৃতের নাম মীর নাসির।তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় এ ধরণের কাজ কারবার করছিলেন।পুলিশ মীর নাসিরকে বারুইপুর আদালতে পাঠালে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই চন্দনেশ্বর গ্রামে নিজের বাড়িতে বেশ কিছু মেশিন পত্র নিয়ে এই ধরনের কাজ করছিলেন।তিনি নকল পন্য তৈরির পাশপাশি সেগুলি প্যাকেট করা তাতে লেবেল সাঁটার কাজও করতেন।এই কাজে তার পরিবারের লোকেরা সাহায্য করত।এর আগেও একবার ওই ব্যক্তি নকল পন্য তৈরির জন্য ধরা পড়ে জেল খেটেছিলেন।জেল থেকে ছাড়া পড়ার পর তিনি আবার নতুন করে এই ব্যবসা শুরু করেন।
এই ব্যবসায় আর কারা মীর নাসিরের সহযোগী আছে তা খতিয়ে দেখছে পুলিশ।এলাকার লোক জনকেও জিঞ্জাসাবাদ করছে পুলিশ।বারুইপুর পুলিশ জেলার কর্তাদের মতে এটা একটা বড় সাফল্য ভাঙড় থানার পুলিশের।

Post a Comment