কোচবিহারের মাথাভাঙায় ৬ টি তৃণমূল কার্যালয়ে হামলা, ব্যাপক বোমাবাজি
দি নিউজ লায়ন ; শুক্রবার বিকেলে মাথাভাঙা শহরের চারটি তৃণমূল কার্যালয়ে হামলা চালালো বিজেপির দুষ্কৃতীরা। ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ করেছে তৃণমূল। ঘটনায় আতঙ্কিত গোটা মাথাভাঙ্গা। মাথাভাঙ্গার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক এনে জমায়েত করে মাথাভাঙ্গা সন্ত্রাস চালানোর চেষ্টা করছে বিজেপি।
এদিন তারা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয় ভাঙচুর করে। আমরা আইনের প্রতি ভরসা রাখি, পুলিশ যা ব্যবস্থা গ্রহণ করার করবে। শহরের বুকে বিজেপির এই বোমাবাজি কখনোই মেনে নেওয়া হবে না। মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে।
তৃণমূলের অভিযোগ, যে ভাবে কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে নেতা কর্মীরা তাতে আতঙ্কিত হয়ে হামলা চালিয়েছে বিজেপি। কোচবিহারের মানুষ ভোটে এর জবাব দেবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।

Post a Comment