লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না ; অমর্ত্য সেন - The News Lion

লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না ; অমর্ত্য সেন




দি নিউজ লায়ন ;  লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না। এমনটাই জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবদ অমর্ত্য সেন। তিনি বলেন, ভারতের সংবিধানে যে কোনও মানুষ নিজের ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। কিন্ত ধর্মান্তকরণ বিরোধী যে আইন ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে আছে তা অসাংবিধানিক। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত বলেও দাবি করেন তিনি।


পাশাপাশি তিনি বলেন, এই ব্যাপারে দেশের শীর্ষ আদালতে মামলা হওয়া উচিত।  অমর্ত্য সেন বলেন, ভারতের মাটিতে সম্রাট আকবরের সময় থেকেই যে কোনও ব্যাক্তি যে কোন ও ধর্ম গ্রহন করতে পারেন এবং যে কোনও ধর্মে বিয়ে করতে পারেন। মানুষের জীবনযাপনের অধিকার ভারতে মৌলিক অধিকার বলেই স্বীকৃত। কিন্ত বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলেও দাবি করেন সেন। তিনি বলেন, বিষয়টি খুবই চিন্তার কারন হয়ে দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.