উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো পৃথক আইওটি কমপ্লেক্স - The News Lion

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো পৃথক আইওটি কমপ্লেক্স




দি নিউজ লায়ন ;   উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো পৃথক আই ওটি কমপ্লেক্স। চক্ষু গবেষণা, প্রতিস্থাপনের দিকে বড় ধাপ নিতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাস্থ্য ভবনের তরফের এসে পৌঁছেছে আই ব্যাংকের অনুমোদন। 


বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক চোখের জটিল অস্ত্র পাচারের জন্য চালু হলো ওটি কমপ্লেক্স। এই ওটি কমপ্লেক্সে রয়েছে তিনটি ওটি। তিনটি টেবিল বিশিষ্ট ওটি ওয়ান ওওটি টু, একটি শয্যার সেফটিক ওটি। ছানি,গ্লুকমা অস্ত্রোপাচার করা হবে ওটি ওয়ানে ও রেটিনা অস্ত্রোপাচার ওটি টুতে। এবং সংক্রমিত ক্ষত-বিক্ষত রোগীদের ক্ষেত্রে চোখের চিকিৎসা করা হবে সেফটিক ওটিতে। তবে আপদত ওটি ওয়ানে শুধুমাত্র চক্ষু অস্ত্রোপাচার হবে বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগীয় আইএমও চিকিৎসক ডাঃ গঙ্গত্রি বাড়ৈই। 


উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একইসঙ্গে রাজ্যের স্বস্থ্য ভবনের তরফে  অনুমোদনের পাশাপাশি ছয় লক্ষ টাকার অর্থ বরাদ্দ করা হয়েছে। আই ব্যাংক তৈরির পুরো কাজটি করবে পূর্ত দপ্তর বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃকৌশিক সমাজদার। আই ব্যাংক চালু হলে উত্তরবঙ্গে জুড়ে একটি বড় পদক্ষেপ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.