ডায়মন্ডহারবার যাওয়ার পথে জে পি নাড্ডার গাড়িতে হামলা
দি নিউজ লায়ন ; দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।আচমকা এই হামলায় কনভয়ের একাধিক গাড়ির কাচ ভেঙেছে বলে জানা যায়। নাড্ডার কনভয় লক্ষ্য করে রাস্তার দু’ধার দিয়ে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের গাড়ির কাচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে মুকুল রায়ের গাড়ির কাচও। এই হামলায় মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর।
তবে এই হামলায় কোনও রকমে বেঁচে যান জে পি নাড্ডা। তাঁর গাড়ি যেহেতু বুলেটপ্রুফ কোনও রকমে বেঁচে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডার বাংলা সফরের আজ ছিলো দ্বিতীয় দিন। আজ র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। একের পর এক জায়গায় নাড্ডার গাড়ি টার্গেট করে হামলা। যার ফলে আটকে যায় নাড্ডার কনভয়।

Post a Comment