জাতীয় সড়কে ছিনতাই এর চেষ্টা, গুলিবিদ্ধ ব্যাবসায়ী - The News Lion

জাতীয় সড়কে ছিনতাই এর চেষ্টা, গুলিবিদ্ধ ব্যাবসায়ী




দি নিউজ লায়ন ;   আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে  জাতীয় সড়কে সাঁকরাইল থানার ধুলাগোড় শিবতলার কাছে। আহত ব্যাবসায়ীর নাম সীতারুল হাসান। বাড়ি ডোমজুড় থানার করোলায়। আহত ব্যাবসায়ী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সাঁকরাইল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় জরী ব্যাবসায়ী সীতারুল হাসান বাড়ি থেকে বাইকে ধূলাগোড়ে এসে সেখানে একটি গ্যারেজে বাইক রেখে নিজের ব্যাবসার কাজে যেতেন। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ওই ব্যাবসায়ী বাউড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সারাদিন সেখানে কাটানোর পর রাত ১টা নাগাদ বাইক নেওয়ার জন্য ধুলাগোড় গ্যারেজে আসেন। যদিও রাত অধিক হয়ে যাওয়ায় গ্যারেজ বন্ধ থাকায় সীতারুল হাসান নিজের বাইক না।


 নিতে পারায় পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দেন। সূত্রের খবর ওই ব্যাবসায়ী ধুলাগোড় শিবতলার কাছে আসতেই বাইকে চেপে আসা দুই দুস্কৃতি তার পথ আটকে দাঁড়ায়। অভিযোগ দুস্কৃতীরা ওই ব্যাবসায়ীর কাছ থেকে মোবাইল টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যাবসায়ী বাধা দিলে দুই দুস্কৃতি তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুস্কৃতীদের ছোড়া গুলি ব্যাবসায়ীর থুতনিতে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়লে দুস্কৃতীরা পালিয়ে যায়। 


এরপরেই রক্তাক্ত অবস্থায় সীতারুল হাসান ধুলাগোড় পুলিশ ফাঁড়িতে গেলে পুলিশ তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে। শুধু ছিনতাই এর উদ্দেশ্যে গুলি না অন্য কোন শত্রুতা আছে পুলিশ তদন্ত করছে।এদিকে ব্যাবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ রাত বাড়লেই জাতীয় সড়ক দুস্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। রাতে পুলিশের নজরদারি না থাকায় একাধিকবার এই ঘটনা ঘটছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.