৯ দিনে ২৬ হাজার স্বাস্থ্য সাথীর আবেদন - The News Lion

৯ দিনে ২৬ হাজার স্বাস্থ্য সাথীর আবেদন




দি নিউজ লায়ন ;  "দুয়ারে সরকার" প্রকল্প রীতিমতো সাড়া ফেলেছে কোচবিহার জেলায়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই  ২৬,০০০  স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন জমা পড়েছে জেলা জুড়ে। এরা সকলেই কার্ড পাবেন। ইতিমধ্যে কোচবিহার জেলার চারটি ব্লকে এনরোলমেন্ট ক্যাম্প চালু হয়েছে। যারা আবেদন করছেন তারা সকলেই সেই এনরোলমেন্ট ক্যাম্পে গিয়ে তাদের যাবতীয় নথিপত্র জমা দিয়ে হাতে হাতে পেয়ে যাবে স্বাস্থ্য সাথী কার্ড।


পরিবারের প্রতি সদস্য কিছু ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা দেবে সরকার, পরিবার পিছু একটি করে কার্ড বরাদ্দ রয়েছে। রাজ্য সরকারের এই অভিনব প্রকল্প মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে বলে দাবি করছে রাজনৈতিক মহল। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, গোটা কোচবিহার জেলায় যেখানে যেদিন যে ক্যাম্প হচ্ছে তার ওপরে আমরা নজর রেখে চলেছি। আমরা নির্দিষ্ট দিনের আগেই মানুষের হাতে স্বাস্থ্যসাথী পৌঁছে দিতে পারব।


 কোচবিহার জেলার ওসি স্বাস্থ্য বিভাগ কিংশুক মাইতি জানান, প্রকল্প শুরু হওয়ার নয় দিনের মধ্যে  ২৬,০০০ স্বাস্থ্যসাথী আবেদন জমা পড়েছে। সমস্ত আবেদন পত্র আমরা খুঁটিয়ে দেখে জমা নিচ্ছি, এরা সকলেই স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত হবেন। বৃহস্পতিবার থেকে জেলার আরো চারটি ব্লকে এনরলমেন্ট কেন চালু হবে।সমস্ত মানুষের হাতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ, আমরা সেভাবেই কাজ করে চলেছি।


 সরকারি কর্মীদের পাশাপাশি প্রতিটি ক্যাম্পে শাসকদল তৃণমূলের তরফে যুব যোদ্ধাদের মাধ্যমে ভলেন্টিয়ার পরিষেবা দেওয়া হচ্ছে। ক্যাম্পে আগত যে সমস্ত বাসিন্দারা সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে পারছেন না তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই যুব যোদ্ধারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.