মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের মহামিছিল - The News Lion

মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের মহামিছিল




দি নিউজ লায়ন ; আগামী ৭ ডিসেম্বর সোমবার মেদিনীপুর কলেজ মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর জনসভায় যোগদান করার আহ্বান জানিয়ে শুক্রবার মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে নেতৃত্বদেন মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌ রায়। 


ওই মিছিলে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন ।সবথেকে বেশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মৌ রায় বলেন আগামী ৭ই ডিসেম্বর হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় সামিল হবেন। তাই মুখ্যমন্ত্রীর জনসভায় সর্বস্তরের মানুষকে যোগদান করার আহ্বান জানিয়ে শুক্রবার মেদিনীপুর পৌরসভার স্টেশন রোড,বিধাননগর এলাকায় এই মহা মিছিলের আয়োজন করা হয়।


 মহামিছিলে সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন। তিনি আরো বলেন যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি যেভাবে বাংলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে।তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে বাংলা থেকে হটানোর জন্য সকলকে এক হয়ে আন্দোলন করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.