বিশেষ হেলিকপ্টারে জলপাইগুড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; কঠিন নিরাপত্তায় মঙ্গলবার কর্মী সমাবেশ জলাপাইগুড়িতে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকছে তিনটি মঞ্চ।মেটাল ডিটেক্টরের নির্দিষ্ট গেট দিয়েই ঢুকতে হবে সকলকে। ৫০,০০০হাজারের অধিক জনসমাবেশ সমাল দিতে বিশেষ ভাবে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখা হচ্ছে। সোমবার বিকেল তিনটে নাগাদ বাগডোগরা থেকে বিশেষ হেলিকপ্টারে জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে অবতরণ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামার সঙ্গে সঙ্গে প্রায় শতাধিক মেয়েরা শঙ্খ ধ্বনি ধ্বনি দিয়ে যেন তাকে বরণ করতে মেতে ওঠেন। এরপর সেখান থেকে করলা বাঁধের ওপর দিয়ে জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দপ্তরের বাংলোতে আসেন মুখ্যমন্ত্রী। এরপর সন্ধ্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলা নেতৃত্ব দের সঙ্গে গোপন বৈঠক তৃনমূল সুপ্রিমো।
মূলত সাংগঠনিক বিষয়ে নিয়ে খুঁটিনাটি আলোচনা করেন তিনি। জেলা নেতৃত্ব দেরি করো না রিপোর্ট নেগেটিভ আসার পরই মুখ্যমন্ত্রীর কর্মীসভায় যোগ দিতে পারবেন তারা এমনটাই জানানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। এদিন কর্মীসভার পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment