পেট্রাপোল সীমান্তে কুলি ও ট্রাকচালক দের বিক্ষোভ
দি নিউজ লায়ন ; লকডাউন থেকে প্রায় কর্মহীন হয়ে পড়েছে পেট্রাপোল সীমান্তের যাত্রীদের লাগেজ বাহক কুলিরা। ট্রাক চালকরা ও অনফুটে যাতায়াত করতে পারছিলেন না। ট্রাক চালকদের বাংলাদেশে মাল খালি করে ফিরে আসতে প্রায় ১০ থেকে ২০ দিন লেগে যাচ্ছিলো। এছাড়াও অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান গুলির কর্মীরাদের উপার্জন ও অনেকটা কমে এসেছে। পুনরায় তাদের জীবিকা সঠিক ভাবে ফিরে পেতে আজ পেট্রাপোল সীমান্তে তুমুল বিক্ষোভ দেখালো সীমান্তের কুলি , ট্রাকচালকরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ থেকে পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে পেট্রাপোল স্থলবন্দর জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে তারা অবস্থান বিক্ষোভ করে। প্রায় দুশো কুলি ও ট্রাক চালক উপস্থিত ছিলেন এই বিক্ষোডে। কুলিদের কাজ ফিরিয়ে দেওয়া, ট্রাক চালকদের অনফুটে যাতায়াত সহ পাঁচ দফা দাবীতে এই অবস্থান বিক্ষোভ চলে।

Post a Comment