বেলদায় বিদেশী মদ বোঝাই বেপরোয়া টেম্পো-র ধাক্কা , আহত ৫
দি নিউজ লায়ন ; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি মদের দোকানে মাল নামাতে হাজির হয়েছিল একটি বিদেশী মদ বোঝাই টেম্পো ৷ মাল নামানোর আগে চালক গাড়ি রেখে অন্যত্র মন দেওয়ার সুযোগে তাঁরই এক সহযোগী সেই গাড়িটি নিয়ে চালানোর চেষ্টা করে ৷ গাড়িটি চালু করতেই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে সে ৷
এরপরই বেগতিক হয়ে দ্রুত গামী গাড়িটি ভরা বাজারে থাকা বিভিন্ন যানবাহন ও পথচারীকে ধাক্কা মারতে থাকে ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে বাজারের লোকজন ছোটাছুটি শুরু করে দেয় ৷ পরে কোনো ভাবে গাড়ির চালক গাড়িটিকে নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয় ৷
ততক্ষনে দুই নাবালিকা সহ মোট ৫ জন স্থানীয় লোকজন আহত হন ৷ তাদের স্থানীয় বেলদা হসপিটালে নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ বাহিনী ।এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ৷ পুলিশ টেম্পো টি কে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment