ফুল ব্যাবসায়ীরা সমস্যায় - The News Lion

ফুল ব্যাবসায়ীরা সমস্যায়




দি নিউজ লায়ন ;   রানাঘাট ধানতলা ফুল ব্যাবসায়ীরা সমস্যায় পড়েছেন। তারা লক ডাউন কাটিয়ে উঠে বর্তমানে বিয়ের মরশুম তারপর নানা অনুষ্টানে ফুল পাঠাতে শুরু করলেও শিলিগুড়ি দিয়ে এতদিন নেপালে ফুল পাঠাতেন বর্তমানে নেপাল সীমান্তে সেখানকার ব্যাবসায়ী ও লোকজন ফুল নেপালে ঢুকতে দিচ্ছে না। ফলে এখানে চাষী দের কাছে ফুল কিনে তারা নেপাল সীমান্তে ফুল পাঠাতে না পেরে সমস্যায় পড়েছেন।


ফুল পাঠানো হচ্ছে কম করে ।লভ্যাংশ যেমন কমেছে পাশাপাশি সমস্যার সৃষ্টি হচ্ছে।বিগত বছর গুলিতে তারা অনেক ফুল পাঠিয়েছে এবং লাভের মুখ দেখতো। ফুল বাবস্যায়ী জগবন্ধু সরকার বলেন  কোরোনা তারপর লক ডাউনে ফুল পাঠাতে পারছিলাম না।


বর্তমানে ফুল পাঠানো শুরু হলেও নেপাল সীমান্তে এমন ঘটনা সৃষ্টি করেছে নেপাল সীমান্তের কিছু ফুল ব্যাবসায়ীরা তারা কিছুতেই ফুল ঢুকতে দিচ্ছে না এখান কার ফুল ফলে আমরা প্রচণ্ড সমস্যায় পড়েছি।আমরা জেনেছি দুই দেশের কোনো সমস্যা নয় ।সমস্যা সৃষ্টি করেছে সীমান্তের কিছু ব্যাবসায়ী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.