করোনা প্রতিরোধে শেখ হাসিনার নতুন নির্দেশনা - The News Lion

করোনা প্রতিরোধে শেখ হাসিনার নতুন নির্দেশনা




ঢাকা প্রতিনিধি : করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।  সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁর অঙ্গ-সংগঠনে যারা আছেন, তাদের সবাইকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, তাদের অনুষ্ঠানে যারা আসবেন, তারা যেন অবশ্যই মাস্ক পরে আসেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রধানমন্ত্রী কাপড়ের মাস্ক দিতে বলেছেন। 


যা মানুষ ধুয়ে ব্যবহার করতে পারবে।  করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মসজিদের মাইকে প্রচার, জুমার খুতবায় বয়ানের পরেও কাজ হয়নি। শতভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছে না। পরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন প্রকার উদ্যোগ, প্রচারণা, মোবাইল কোর্ট পরিচালনা, জেল-জরিমানাও করা হচ্ছে। এতেও কাজ হচ্ছে না।


 মানুষকে মাস্ক পরানো যাচ্ছে না। নানা অজুহাতে শহরে ও শহরের বাইরের মানুষ মাস্ক ব্যবহার করা নিয়ে খামখেয়ালিপনা করেই যাচ্ছে। এ জন্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নতুন পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সচিব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.