নিকোলাসের শতরানের ভর করে দ্বিতীয় টেস্টে ফাইটব্যাক কিইউয়িদের - The News Lion

নিকোলাসের শতরানের ভর করে দ্বিতীয় টেস্টে ফাইটব্যাক কিইউয়িদের




নিজস্ব প্রতিনিধি ; কেন উইলিয়ামসন পিতৃত্ব কালীন ছুটির কারনে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলছেন না তিনি। প্রসঙ্গত উইলিয়ামসনের করা ২৫১ রানের অপরাজিত ইনিংসে ভর করে প্রথম টেস্ট জিতেছিল কিইউয়িরা। 


তাই দ্বিতীয় টেস্টে তিনি না থাকায় স্বাভাবিকভাবেই বেশি দায়িত্ব নিতে হচ্ছে বাকি ব্যাটসম্যানদের। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল নিউজিল্যান্ড। 


প্রথম দিনের শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৯৪ রান। ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ৭৮ রানে ৩ উইকেট হারালেও হেনরি নিকোলসের অপরাজিত শতরানে দল ভাল জায়গায় পৌঁছে যায়‌। তাঁদের হাতে এখন ও রয়েছে  ৪ উইকেট। ২০৭ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন নিকোলস। উইল ইয়ং ৪৩ ও ড্যারি মিচেল ৪২ রান করে তাকে যোগ্য সঙ্গত দেন।


 উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং করেছেন ৩০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল ৩টি ও চেমার হোল্ডার ২টি উইকেট নেন। হ্যামিল্টনে প্রথম টেস্ট জেতার সুবাদে ১-০ ফলে এগিয়ে আপাতত কিইউয়িরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.