গড়বেতায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয় ।স্থানীয় বাসিন্দারা ও গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে করে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হলে তাদের গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাসটি মেদিনীপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর যাচ্ছিল।বিষ্ণুপুর যাওয়ার পথে গড়বেতা এলাকায় একটি ট্রাক এর সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনার ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গড়বেতা থানার পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাসও ট্রাক টি কে রাস্তা থেকে সরানোর পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু করে। পুলিশ ট্রাক ও বাসটিকে আটক করেছে। কি কারণে ওই দুর্ঘটনার ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য গড়বেতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Post a Comment