রাজ্যে চা শ্রমিকদের বেতন বাড়ছে - The News Lion

রাজ্যে চা শ্রমিকদের বেতন বাড়ছে




দি নিউজ লায়ন ;  রাজ‍্যে চা শ্রমিকদের বেতন বাড়ছে।   আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়ায় তৃণমূলের জনসভা থেকে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। 


এদিন ভাষনে মলয় ঘটক বলেন, " চা শ্রমিকদের বেতন ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামি দুই এক মাসের মধ্যে এই বেতন বাড়ানো হবে।" এদিন চা শ্রমিকদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকার ও বামেদের এক হাত নেন মলয় ঘটক। 


তিনি বলেন, " আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি আগে ছিল ৬৮ টাকা ৫০ পয়সা। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই সরকার চা শ্রমিকদের মজুরী বাড়িয়ে বর্তমানে ১৭৬ টাকা করেছে। কেন্দ্রের বিজেপি সরকার ডানকান গোষ্ঠীর বন্ধ ৭ টি চাবাগানকে অধিগ্রহন করার কথা বলেছিলেন।  কিন্তু কিছুই করে নি। রাজ্য সরকার সেই সব চাবাগান খোলার ব্যবস্থা করেছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.