তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন যারা - The News Lion

তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন যারা




দি নিউজ লায়ন ;  অমিত শাহের সভায় ঘটে গেলো রাজ্য রাজনীতির বড়ো পরিবর্তন। এদিন   প্রত্যাশিতভাবেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দিলেন। এদিন শুভেন্দু সহ ৭ তৃণমূল বিধায়ক, ২ বাম বিধায়ক ও এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লেখালেন।  


অমিত শাহের মেদিনীপুরের সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী, বনশ্রী মাইতি, বিশ্বজিত কুণ্ডু, সুকরা মুণ্ডা, সৈকত পাঁজা, শীলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, তাপসী মণ্ডল, অশোক দিন্দা ও সুদীপ মুখোপাধ্যায়।  শুধু বিধায়ক নয়, বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমান ও গঙ্গারামপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপিতে যোগ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.