বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার - The News Lion

বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার




দি নিউজ লায়ন ;   এক টিয়া পাখি বিক্রেতার কাছ থেকে ১৯ টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল উলুবেড়িয়া থানার পুলিশ।জানা গেছে রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৯ নং ওয়ার্ডের যদুরবেড়িয়া কলতলায় রাস্তার পাশে যুবককে টিয়া পাখি বিক্রি করতে দেখেন উলুবেড়িয়া থানার টহলদারি পুলিশ।


 এরপরেই পুলিশকে আসতে দেখে ওই যুবক টিয়া পাখি ভর্তি একাধিক খাঁচা ফেলে পালিয়ে যায়। এরপরে পুলিশ খাঁচা শুদ্ধু টিয়া পাখিগুলিকে উলুবেড়িয়া থানায় নিয়ে আসে। থানা থেকে বন দফতরে খবর দেওয়া হয়। পরে বন দফতরের কর্মীরা আসলে উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুন্ডু টিয়া পাখিগুলি তাদের হাতে তুলে দেয়।


টিয়া পাখি উদ্ধার প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার নির্মল মন্ডল জানান আমরা ১৯টি টিয়া পাখি উদ্ধার করেছি। ইতিমধ্যে পাখিগুলোকে পর্যবেক্ষণের জন্য গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি। তিনি জানান মূলত এইসব পাখি বেআইনি ভাবে বিক্রি করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এদের ডানা কাটা হয়। আর সেই কারণেই আমরা উদ্ধার হওয়া টিয়াপখি গুলিকে পর্যবেক্ষণে রাখার পর মুক্ত পরিবেশে ছেড়ে দেবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.