সড়কপথে মেদিনীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; সোমবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে আগে জানা গিয়েছিল সোমবার সকালে তিনি হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজ মাঠে নামবেন। তাই মেদিনীপুর কলেজ মাঠে প্রস্তুত রাখা হয়েছিল হেলিপ্যাড।
সেইসঙ্গে মেদিনীপুর পুলিশ লাইনে একটি হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু আচমকা সিদ্ধান্ত বদল করে রবিবার সন্ধ্যায় সড়কপথে মেদিনীপুরে এলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা সার্কিট হাউস এবং সার্কিট হাউসের আশেপাশের এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়েছে।
সেই সঙ্গে নিরাপত্তা ঘেরাটোপে ঘিরে রাখা হয়েছে সার্কিট হাউসএলাকা। এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভুলে যায়নি মানুষ,তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানাতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় আগের মতোই লক্ষ্য করা যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে দিদি দিদি বলে অনেকেই চিৎকার করেন। যদিও তাদের হাসিমুখে হাত নেড়ে গাড়ির ভেতর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি রবিবার রাতে দলীয় নেতাদের সাথে কথা বলতে পারেন বলে বিশেষ সূত্রে জানা যায়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তাই রবিবারই সড়কপথে মুখ্যমন্ত্রী মেদিনীপুর আশায় খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। সার্কিট হাউস থেকে সোমবার কলেজ মাঠের সভায় গিয়ে তিনি বক্তব্য রাখবেন।
তাই প্রশাসনিক আধিকারিকরা যেমন ব্যস্ততার মধ্যে রয়েছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা জনসভাকে সফল করে তোলার জন্য জোরদার কাজ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, বিকাশ ধাড়া,সোমনাথ দে, বিশ্বনাথ পাণ্ডব ,মহিলা তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহরের সভাপতি মৌ রায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য জোর কদমে ঝাঁপিয়ে পড়েছেন।

Post a Comment