ডায়মন্ডহারবারে রাজ্যপাল
দি নিউজ লায়ন ; ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করতে ছাড়েন নি তিনি।তাঁর কথায় ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই জানা যায় এই এলাকা ভীষণ বিপদজনক।বুধবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের সার্কিডহাউসে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সেখান থেকেই রাজ্যে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলেছেন রাজ্যপাল। তিনি বলেন কিছু দিন ধরেই রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে। আপনারাও দেখছেন।এটা অত্যন্ত লজ্জার বিষয়।
পুলিশ প্রশাসন সহ সরকারি আধিকারিকদের অরাজনৈতিক থাকার আহ্বানও জানান তিনি।পুলিশ আধিকারিকদের প্রতি কার্যত হুশিয়ারি দিয়ে ধনকড় বলেন ওসি আইসিদের বলছি পুলিশকে মানবাধিকার লঙ্ঘন করলে চলবে না।শাসক দলের মর্জি মাফিক রাজনীতি হবে না।

Post a Comment